ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

পদ্মায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় পাওয়া যাচ্ছে না ইলিশ। ইলিশ জালে ধরা না পড়ায় দিশেহারা হয়ে পরেছেন জেলেরা। এই জেলার দুই হাজারের বেশি পরিবার পদ্মায় মাছ শিকার করে পরিবারের খরচ নির্বাহ করেন।

এক জেলে বলেন, ‘গত দুই বছর ধরে পদ্মা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। পদ্মায় মা ইলিশ ডিম দেওয়ার সময় নিষেধাজ্ঞা না মেনেই মাছ শিকার করেন জেলেরা। এই পরিস্থিতি রুখতে না পারলে আগামীতে হয়তো এই নদীতে কোনো মাছই পাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘মাছ ধরেই সংসারের খরচ চালাতে হয়। এছাড়া আর উপায় নাই। মাছ ধরতে গেলে এখন লোকসান ছাড়া কিছুই হয় না।’

কাশির নামের অপর এক জেলে বলেন, ‘ইলিশের মৌসুমে নদীতে একবার জাল ফেললেই ৩-৪ মণ মাছ উঠতো। কিন্তু এবারের মৌসুমে মাছ পাচ্ছিনা না। গতকাল (রোববার) নদীতে গেছিলাম আড়াই কেজি জাটকা পেয়েছি। এই মাছ ধরে কী হবে, নৌকার তেল খরচই উঠবে না।’

তিনি আরও বলেন, ‘তেলের দাম বেড়েছে। ভরা পদ্মায় নৌকায় তেলের খরচও হয় বেশি। মাছ ধরতে গেলে মাছ পাওয়া যায় না, তাই আজ যায়নি।’

পদ্মা-গঙ্গার মিলিত স্থানে ভারতের জেলেরা মাছ ধরে নেয়। যার ফলে পদ্মার উজানে আর মাছ পাওয়া যায় না এমনই অভিযোগ করেছেন আরেক জেলে আব্দুল মোমিন। তিনি আরও বলেন, ‘মাছ ধরার টাকা দিয়েই সংসারে খরচ করি। কিন্তু এবার মাছও পাওয়া যাচ্ছে না।’

মুরশালিন নামের এক পদ্মা পাড়ের বাসিন্দা বলেন, ‘পদ্মা পাড়ে জাটকা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে। আর ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকা কেজি পর্যন্ত।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘পদ্মা থেকে গত মাসে ১ দশমিক ৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ধরেছেন জেলেরা। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন ২ হাজার জেলেদের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

পদ্মায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

আপডেট টাইম : ০১:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২