ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের: ‘ডিসেম্বরে খেলা হবে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। বিএনপির আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। ভূয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। খেলতে আওয়ামী লীগ প্রস্তুত।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। তাদের বিচার বন্ধ করতে আইন করেন জিয়াউর রহমান। তাদের বিরুদ্ধে খেলা হবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। খুনিদের ক্ষমা করা যায় না। শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘব করছে। অথচ সেই সরকারের বিরুদ্ধে এরা সাধারণ জনগণকে উসকানি দিচ্ছে।

তিনি বলেন, ক্ষমতা ফিরে পেতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। হারানো হাওয়াভবন ফিরে পেতে আন্দোলন চলছে। রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। অথচ তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুছলেকা নিয়ে পালিয়ে যান।

ওবায়দুল কাদের বলেন, অপেক্ষা করুন, আন্দোলন কত প্রকার ও কী কী আওয়ামী লীগ তা বুঝিয়ে দেবে। খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করতে রাস্তায় নামেন? এরপর জাতীয পতাকা নিয়ে রাস্তায় নামলে খবর আছে।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, শাহজাহান খান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও ডা. দীপু মণি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, আতাউর রহমান খান, হাসান ইমাম খান সোহেল হাজারী, ছানোয়ার হোসেন, ছোট মনির ও খান আহমেদ শুভ। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।

সম্মেলনে ড. আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) কে আগামী তিন বছরের জন্য সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের: ‘ডিসেম্বরে খেলা হবে’

আপডেট টাইম : ১২:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২