ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৫শ’ বছরের প্রাচীন জাওয়ার জমিদার বাড়ি জামে মসজিদ-তাড়াইলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সাহেব বাড়ি জামে মসজিদ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় অবস্থিত একটি প্রাাচীন মসজিদ ও বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি তাড়াইল উপজেলার জাওয়ার প্রামে অবস্থিত।

সাহেব বাড়ি জামে মসজিদটি সুলতান হোসেন শাহর ছেলে গিয়াস উদ্দিন মাহমুদ শাহর আমলে নির্মিত। মূল শিলালিপি থেকে জানা যায়, মসজিদটি ১৫৩৪ সালের দিকে নির্মাণ করা হয়েছিল।

রাহাত খানের ছেলে খান-ই-মোয়াজ্জেম নূর খান মসজিদটি নির্মাণ করেন। রাহাত খান ছিলেন মুঘল সম্রাট আকবরের চিকিৎসক।

তাঁর চিকিৎসার কৃতিত্বের জন্য তাঁকে বর্তমান তাড়াইলের এই এলাকাটি দান করেন সম্রাট আকবর। রাহাত খান বর্তমান জাওয়ার গ্রামে বসতি স্থাপন করেন।

অন্য একটি বিশ্লেষণ থেকে জানা যায়, ১৩শ থেকে ১৬শ শতাব্দীতে কোচ ও হাজংরা বসবাসকালে রাহাত খান নামক এক সেনাপতি জাওয়ারের সামন্ত নৃপতিকে পরাজিত ও বিতাড়িত করে এখানে বসতি স্থাপন করেন।

তাঁরই ছেলে নূর খান, মতান্তরে তার নাতি নছরত খান এই মসজিদটি নির্মাণ করেন।

সাহেব বাড়ি জামে মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে।

মসজিদের গায়ে খোদাই করা দুটি কালো পাথরের খণ্ড ছিল। বর্তমানে খণ্ড দুটি পশ্চিম জাওয়ারের জমিদার বাড়ি পাশের মসজিদের সামনের দেয়ালে সন্নিবেশিত রয়েছে।

মসজিদটির পূর্ব দিকে পুরনো যুগের বিরাট একটি দিঘী আছে। যা আজও কালের সাক্ষী হয়ে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৫শ’ বছরের প্রাচীন জাওয়ার জমিদার বাড়ি জামে মসজিদ-তাড়াইলে

আপডেট টাইম : ০৭:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২