ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের পেশাজীবীদের মতবিনিময় সভা জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি এআই-সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: স্বপন প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ স্তরের নিরাপত্তা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সঠিক প্যারেন্টিং যেভাবে গড়ে দেয় শিশুর ভবিষ্যৎ তারপরও দলে উন্নতির ছাপ দেখছেন হামজা

প্রাথমিক সমাপনী পরীক্ষা উঠে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬
  • ৩৪৮ বার

পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণীতে উন্নীত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে তা বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকে নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গণশিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই প্রাথমিক সমাপনী পরীক্ষা একটি হবে, আর তা অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব। প্রাথমিক সমাপনী পরীক্ষার (অষ্টম শ্রেণীর) নাম কী হবে, তা সরকারের বিবেচনার জন্য মন্ত্রণালয়ে মতামত পাঠানো হবে। পিএসসি বা অন্য নামে হতে পারে। তবে এটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এখনও ছয় মাস সময় আছে। এ বছরই যেন বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করব। কত দ্রুত এটা (একটি সমাপনী পরীক্ষা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত) করতে পারি তাই চেষ্টা করছি।
প্রসঙ্গত, প্রাথমিক সমাপনী পরীক্ষা চালুর পর ক্ষুদে শিশুদের এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মুখে ঠেলে দেয়ায় তা নিয়ে অনেক শিক্ষাবিদ আপত্তি জানিয়ে আসছিলেন। সেই সঙ্গে অভিভাবক সংগঠনের পক্ষ থেকেও তা বাতিলের দাবি জানানো হয়ে আসছে।
২০০৯ সালে মন্ত্রিসভার সিদ্ধান্তে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন শুরু হয়। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেএসসি পরীক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের পেশাজীবীদের মতবিনিময় সভা

প্রাথমিক সমাপনী পরীক্ষা উঠে যাচ্ছে

আপডেট টাইম : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬