ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বোনের বিয়ে দেবেন কিম, জানুন শর্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬
  • ৫০৭ বার

কিম জং উন উত্তর কোরিয়ার প্রবল পরাক্রমী একনায়ক। যা মনে আসে তাই তিনি করতে বদ্ধ পরিকর। কাউকেই পরোয়া করেন না। আর এই লোক যখন নিজের বোনের বিয়ে দেবেন তা যে সাদামাটা হবে না তা বলাই বাহুল্য। খ্যাপামি তার সবকিছুতে। বোনের বিয়ে দিতেও, এবার স্বয়ম্বর সভা ডাকলেন এই একনায়ক। চাইলে যে কোনও পুরুষই যে এই স্বয়ম্বরে যোগ দিতে পারবেন, তা কিন্তু নয়। এ জন্য কিছু শর্তও আরোপ করেছেন কিম জং উন। সেইসব শর্ত পূরণ হলে, তবেই যোগ দেওয়া যাবে কিম ভগিনী কিম ইয়ো জংয়ের এই রাজকীয় স্বয়ম্বরে।

জানা গেছে, ব্রিটেনের জনপ্রিয় একটি ডেটিং গেম শো-র আদলেই হবে এই স্বয়ম্বর, অর্থাত্‍‌ ম্যাচমেকিং কনটেস্টটি।

ব্রিটেনের জনপ্রিয় ডেটিং গেম শো’য়ে দেখা যায়, একজন সুপাত্রের জন্য ৩০ জন পাত্রীর লড়াই। ব্রিটিশ ট্যাবলয়েড সান-এর দাবি, সেই ‘টেক মি আউট’ গেম শোর ধাঁচেই হবে পাত্র নির্বাচন। এখানে ৩০ জন পাত্রের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে তাঁর ছোট বোনের জন্য।

এই স্বয়ম্বরে যোগদানের জন্য কিম যে তিন শর্ত দিয়েছেন, তা হল:

১. পাত্রকে অবশ্যই ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হতে হবে।

২. উচ্চতা হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।

৩. অবশ্যই সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

কিম জং উন যদি হন উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, কিমের বোন কিম ইয়ো জং-ও কিন্তু কিছু কম যান না। ২০১৪ সালে ১২৯ সদস্যের ওয়ার্কার পার্টিতে যোগ দেওয়ার পর কিম ইয়ো উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী নারী। বড় ভাই কিম জং যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সে সময় তিনিই ভাইয়ের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে অম্লান বদনে তুলে নিয়েছিলেন। জানিয়ে রাখা ভালো, কিমের বোনটি কিন্তু অসম্ভব সুন্দরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বোনের বিয়ে দেবেন কিম, জানুন শর্ত

আপডেট টাইম : ১১:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬