ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

টাইফুন নানমাদলে লন্ডভন্ড জাপান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শক্তিশালী টাইফুন নানমাদলের আঘাতে লন্ডভন্ড জাপান। রোববার রাতে দেশটির দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে ভয়ংকর নানমাদল।

বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত ৫১০টি ফ্লাইট। প্রায় ৩০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। এপি, এএফপি।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে।

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে কয়েক দশকের মধ্যে এ ধরনের সতর্কতা দেওয়া হয়নি। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এ ধরনের ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত।

রোববার সকাল নাগাদ দেশটির কাগোশিমা ও পার্শ্ববর্তী মিয়াজাকি এলাকার ২৫ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ছাড়া ঝড়ের প্রভাবে আঞ্চলিক ট্রেন, ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কয়েক হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে মিয়াজাকির কিছু আশ্রয়কেন্দে তিল ধরার যায়গা নেই। জেএমএ বলছে, এ এলাকায় ঝড়ের তাণ্ডবে নজিরবিহীন বিপদ তৈরি হতে পারে।

জেএমএ’র পূর্বাভাসবিষয়ক বিভাগের প্রধান রিউটো কুরোরা শনিবার বলেন, ঘূর্ণিঝড়টি খুবই বিপজ্জনক। এটি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। তিনি বলেন, বাতাস এত জোরে বইছে যে কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হতে পারে।

কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কাগোশিমার প্রায় বাড়িঘরগুলোতে বিদ্যুৎ পুনঃসংযোগের চেষ্টা করা হচ্ছে।

এদিকে পশ্চিম আলাস্কায় আঘাত হানতে যাচ্ছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড়। ইতোমধ্যে বিশাল জলোচ্ছ্বাস এবং বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে স্থানীয় সময় শনিবার এ কথা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

টাইফুন নানমাদলে লন্ডভন্ড জাপান

আপডেট টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২