ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

বিনামূল্যে বিতরণ করা হবে ৩৬ কোটি বই : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০১৬
  • ৩৯০ বার

আসন্ন ২০১৭ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক উৎসবে ৩৬ কোটি ৩ লক্ষ ১৮ হাজার ৯৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। আর প্রত্যেকবারের মত ১ জানুয়ারিতে দেশের পাঠ্যপুস্তক উৎসবে এই বই বিতরণ করা হবে। বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে আয়োজিত ২০১৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, এছাড়া প্রথমবারের মত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই, প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য শিক্ষা সহায়ক বই এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য চাকমা-মারমাসহ পাঁচটি ভাষার বই বিতরণ করা হবে।

এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য, পাঠ্যপুস্তক ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক

বিনামূল্যে বিতরণ করা হবে ৩৬ কোটি বই : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০১:০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০১৬