ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্যান্ডার্সের সঙ্গে চূড়ান্ত বিতর্কে হিলারির না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০১৬
  • ৪১৩ বার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে চূড়ান্ত বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ প্রত্যাখান করেছেন।

হিলারির মুখপাত্র জেনিফার পালমিরি এক বিবৃতিতে বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় একটি বিতর্কে অংশ নেয়ার জন্য ফক্স নিউজের আমন্ত্রণ আমরা ফিরিয়ে দিয়েছি।’ খবর বার্তা সংস্থা এএফপির

এর পরিবর্তে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণায় মনোনিবেশ করবেন বলে জানান তিনি।

পালমিরি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ক্যালিফোর্নিয়ায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নভেম্বরে সাধারণ নির্বাচনের প্রচারণার প্রস্তুতি নিয়ে হিলারি ভালো সময় কাটাচ্ছেন।’

স্যান্ডার্স বুধবার ক্যালিফোর্নিয়ায় বিতর্কে অংশ নিতে রাজি হয়েছিলেন। আগামী ৭ জুন আরও পাঁচ রাজ্যের মতো ক্যালিফোর্নিয়ায়ও ডেমোক্রেট দলের প্রার্থী বাছাইয়ে ভোট হবে।

হিলারির সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়ায় ভারমন্টের বামধারার সিনেটর স্যান্ডার্স বলেন, ‘আমি হতাশ।’ তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রক্রিয়ায় সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচনের আগে হিলারির বিতর্কে অংশগ্রহণে অনাগ্রহে বিস্মিত হননি বলেও জানান তিনি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিই যে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান নাকচ করে দিয়েছেন স্যান্ডার্স। তিনি বলেন, ‘আমার জন্য পথ এখনও খোলা রয়েছে।’

এদিকে, ফক্স নিউজের ভাইস প্রেসিডেন্ট বিল স্যামন এক বিবৃতিতে বলেন, ‘হিলারি ক্লিনটন বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ ফিরিয়ে দেয়ায় চ্যানেল হতাশ’ হয়েছে। কারণ নির্বাচনী দৌড় এখনও চলছে ও হিলারি ক্যালিফোর্নিয়া প্রাইমারির আগে চূড়ান্ত বিতর্কে যোগ দিতে ইতোপূর্বে সম্মতি দিয়েছিলেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্যান্ডার্সের সঙ্গে চূড়ান্ত বিতর্কে হিলারির না

আপডেট টাইম : ১২:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০১৬