ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

টিসিবির পণ্য বিক্রি শুরু, পাচ্ছে কোটি পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ সারা দেশে ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে গতকাল রবিবার থেকে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। কার্ডধারীদের মাসে একবার এই পণ্য দেওয়া হবে। এ জন্য সরকারকে বছরে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

গতকাল রংপুর নগরের কেরানীপাড়ায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আর রাজধানীতে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

টিসিবি সূত্র জানায়, প্রতি কার্ডধারী পরিবার মাসে ১১০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি নিতে পারছে, যার প্যাকেজ মূল্য হচ্ছে ৪০৫ টাকা। এ ছাড়া পেঁয়াজ দেশের বাইরে থেকে আসা সাপেক্ষে মহানগরগুলোতে বিক্রি করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরে সাংবাদিকদের বলেন, দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সে জন্য টিসিবি এবং ওএমএসের মাধ্যমে সরকার সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে। যত দিন প্রয়োজন হবে, তত দিন এই কার্যক্রম চলবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন থেকে বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিত্যপণ্যের দাম কমে আসবে। আশা করছি, দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম আরো কমে আসবে। ’

রাজধানীতে কার্যক্রম উদ্বোধন শেষে জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির এ উদ্যোগে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছে। প্রতি মাসেই এ পণ্য দেওয়া হবে। মাসে একবার করে পণ্য দিতে গিয়ে বছরে সরকারকে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এর পরও মাসে দুইবার এই পণ্য দেওয়া যায় কি না, সেটা মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

টিসিবির পণ্য বিক্রি শুরু, পাচ্ছে কোটি পরিবার

আপডেট টাইম : ০৯:৫৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২