ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইয়াবা দিয়ে ফাঁসানো এএসআইসহ তিনজন কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেফতার পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৮ সেপ্টেম্বর তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ হয়ে হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন- মো. রুবেল ও মো. সোহেল রানা।

সিএমএম আদালতে ক্যান্টনমেন্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে বিষয়টি জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, এএসআই মাহবুবুল আলমসহ একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামে এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।

এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পল্লবী থানার এসআই খালিদ হাসান তন্ময়। অপরদিকে পথচারী খলিলের বিরুদ্ধে করা মাদক মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইয়াবা দিয়ে ফাঁসানো এএসআইসহ তিনজন কারাগারে

আপডেট টাইম : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২