ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

তনুর বিষয়ে গাফিলতি সহ্য করা হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
  • ৪১৯ বার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন কুমিল্লার বিশিষ্টজনরা। একইসঙ্গে হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

সোমবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে মৃত্যুর কারণ নির্ণয়, আসামি শনাক্তকরণ ও বিচারকাজে জটিলতা দেখা দিচ্ছে। কোনো অবস্থাতেই

এসব গাফিলতি সহ্য করা হবে না।

অবিলম্বে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করার দাবি জানান তারা। প্রথম ময়নাতদন্তের অসংগতি দূর করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, নাট্যজন শাহজাহান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, কর্মজীবী নারী কুমিল্লার সম্পাদক আয়েশা সিদ্দিকা, মহিলা হস্তশিল্প কুমিল্লার নির্বাহী পরিচালক নিলুফার ইয়াসমিন, তরী সামাজিক বুনন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী রেজবাউল হক রানা ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় তনুর রক্তাক্ত লাশ পাওয়া যায়। ওই দিন রাতে কুমিল্লার কোতয়ালি মডেল থানায় তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

২১ মার্চ তার লাশের প্রথম ময়নাতদন্ত হয়। কিন্তু ওই ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন দেখা দেয়ায় ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

তনুর বিষয়ে গাফিলতি সহ্য করা হবে না

আপডেট টাইম : ১১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬