ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

পাকিস্তানের জয়ের আনন্দে ছেলেকে গুলি করলেন বাবা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানদের বিপক্ষে পাকিস্তানের ‘থ্রিলার’ জয়ের গল্প রূপকথার রসদ। ক্রিকেটপ্রেমীদের বিমোহিত করে শেষ ওভারের প্রথম দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে ‘ব্যাটসম্যান’ নাসিম শাহ পাকিস্তানকে জয় এনে দিয়েছেন। অবিশ্বাস্য সেই জয়ে পাকিস্তান পৌঁছে গেছে এশিয়া কাপের ফাইনালে, কপাল পুড়েছে আফগানিস্তান ও ভারতের। ‘এক ঢিলে দুই পাখি’ মারা পাকিস্তানের সেই জয় উদযাপন করতে গিয়ে দেশটিতে প্রাণ খুইয়েছেন ২ জন, আহত হয়েছেন আরও অনেকে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা নিউজ জানিয়েছে, পেশোয়ারের মাত্তানি আদ্দেজাই এলাকায় সুদাইস নামের এক ব্যক্তি এবং মাতনি এলাকায় খৈয়াম নামের অপর এক ব্যক্তি গুলিতে প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর অনেকেই শূন্যে গুলি ছুঁড়ে জয় উদযাপন করেন। সে সময়ই গোলাগুলিতে নিহত হয়েছেন ওই দুই ব্যক্তি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, পেশোয়ারে পাকিস্তানের জয়ের আনন্দে উদ্বেল হয়ে নিজের ছেলে এবং তার বন্ধুকে গুলি করেছেন বাবা। এছাড়া শহরের মহসিন খান এলাকার দালজাক রোড, নথিয়া এবং কোতলায় একই রকম গোলাগুলিতে আহত হয়েছেন তিন নারী।

পেশোয়ারের গোলাগুলির ঘটনার পর এখন পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান চলছে বলেও খালিজ টাইমসকে অবহিত করেছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে এশিয়া কাপের এবারের আসরে দুই ফাইনালিস্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কা। একই মাঠে একই সময়ে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

পাকিস্তানের জয়ের আনন্দে ছেলেকে গুলি করলেন বাবা!

আপডেট টাইম : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২