ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

লাল শাকে লাভের স্বপ্ন দেখছেন আতাউর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা ব্যয় করে আধুনিক পদ্ধতিতে প্রায় ৪৮ শতক জমিতে লাল শাক লাগিয়েছেন মো. আতাউর রহমান সরকার। আর এ থেকে ৪৩ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।

আতাউরের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ওঠারচর গ্রামে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার মতলব উত্তরে ১৩০ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের লাল শাকের আবাদ করেছেন কৃষকরা। পরে এসব শাক থেকেই বীজ উৎপাদন করবেন তারা।

কৃষক আতাউর রহমান বলেন, ‘আগে শুধুমাত্র ধান চাষ করতাম। তবে এবার লাল শাকের চাষ শুরু করেছি। শুরুতে ২৪ শতক জমিতে লাল শাকের চাষ করলেও এখন ৪৮ শতক জমিতে চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। বিক্রির সম্ভাবনা রয়েছে ৫০ থেকে ৫২ হাজার টাকার।’

তিনি আরো বলেন, ‘লাল শাকের পাশাপাশি আমি অন্য জমিতে ধনিয়া, মুলা, ঢেঁড়স এবং ধান চাষ করেছি। লাল শাকের বীজ নিজেই উৎপাদন করি। এতে শাক উৎপাদনে যেমন সময় কম লাগে তেমন ভালটাও বেশি হয়।’

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘লাল শাক ও বীজ উৎপাদন বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। গ্রামের কৃষকরা এখন এই শাক ও বীজ উৎপাদনে অনেক বেশি অভিজ্ঞ। কৃষি কাজে যে কোনো পরামর্শ সহযোগিতা দিয়ে আমরা কৃষকদের পাশে রয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

লাল শাকে লাভের স্বপ্ন দেখছেন আতাউর

আপডেট টাইম : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২