ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত কঙ্গনা, তবু থেমে নেই শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার অভিনীত ‘ধাকড়’। তারপর থেকে একটু হলেও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এড়িয়ে চলছেন ‘কুইন’। তারই মাঝে খারাপ খবর। ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কঙ্গনা। ধুম জ্বর অভিনেত্রীর। সেই সাথে কমেছে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ। যা যথেষ্ট চিন্তার।

তবু থেমে নেই অভিনেত্রী। জ্বর গায়ে নিয়েই ‘ইমারজেন্সি’ সিনেমার শুটিং করছেন। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখান থেকেই জানা যায়, ডেঙ্গুর জ্বরে আক্রান্ত এই অভিনেত্রীর রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশ কম।

মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে লেখা হয়, ‘এটা প্যাশন নয়, পাগলামি। আমাদের প্রধান কঙ্গনা রানাউতই আমাদের অনুপ্রেরণা’। নিজের টিমের এই লেখাই ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছেন কঙ্গনা। কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবার লিখেছেন, ‘মণিকর্ণিকা ফিল্মসের টিমকে ধন্যবাদ। শরীর অসুস্থ হতে পারে উদ্যম কমেনি। এই সুন্দর শব্দগুলোর জন্য কৃতজ্ঞতা’।

এদিকে এরই মধ্যে ‘ইমারজেন্সি’ সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। এতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। কঙ্গনাকে ইন্দিরা অবতারে দেখে অনেকে প্রশংসা করলেও, অনেকে সমালোচনাও করেছেন। বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। কিন্তু সাই কবীর নয় এ সিনেমা কঙ্গনা নিজে পরিচালনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু আক্রান্ত কঙ্গনা, তবু থেমে নেই শুটিং

আপডেট টাইম : ১২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২