ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বৃদ্ধ কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ মানিকগঞ্জের সিংগাইরে ধর্ষণে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার বৃদ্ধের নাম মহন আলী। তিনি সিংগাইর উপজেলার খাশেরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ওই কিশোরীর বয়স ১৩ বছর। গত ৯ ফেব্রুয়ারি বিকেলে সে স্থানীয় বাজারে গবাদি পশুর খাবার কিনতে যায়। এ সময় মহন আলী তাকে ফুসলিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

কিছুদিন আগে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার (৫ আগস্ট) তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষায় অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে মেয়েটি তার মা-দাদিকে ধর্ষণের ঘটনা জানায়।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় মহন আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। পরে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মানিকগঞ্জ আদালতের পরিদর্শক আনিসুর রহমান জানান, দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে তোলা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা ৬টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বৃদ্ধ কারাগারে

আপডেট টাইম : ০৮:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২