ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

শাবিতে ‘কান ধরে’ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬
  • ৩৫২ বার

নারায়ণগঞ্জে এমপি সেলিম ওসমান কর্তৃক স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে কান ধরে ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত তুমুল বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে

কান ধরে দাঁড়িয়ে থেকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করে শিক্ষক শ্যামল কান্তির কাছে জাতির পক্ষ থেকে ক্ষমা চান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থী জাহাঙ্গির নোমান বলেন, ‘আমরা যেসব শিক্ষকের কাছে পড়ে মানুষ হয়েছি তাদের অবমাননা দেখা আমাদের পক্ষে চরম অস্বস্তিকর, আমরা ভীষণ লজ্জিত, মর্মাহত। শুধু প্রতিবাদ থেকে নয় স্যারের কাছে ক্ষমা চাইতেই আজ কান ধরে দাঁড়িয়েছিলাম আমরা।’

প্রসঙ্গত, গত ১৩ মে বিকেলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ রটিয়ে কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান স্থানীয় সংসদ ও জাতীয় পার্টি নেতা সেলিম ওসমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

শাবিতে ‘কান ধরে’ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

আপডেট টাইম : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬