ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগের আয় বেড়েছে দ্বিগুণ, কমেছে ব্যয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এক বছরে আওয়ামী লীগের আয় আগের বছরের তুলনায় বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া গত বছর ব্যয়ের পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে।

নির্বাচন কমিশনে দেওয়া আর্থিক প্রতিবেদনে গত বছরে আওয়ামী লীগ আয় দেখিয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। ২০২০ সালে আওয়ামী লীগের আয় হয়েছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। সে হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দলটির ১০ কোটি ৯০ লাখ দুই হাজার ৫৭৩ টাকা বেশি আয় হয়েছে।

আর বছরজুড়ে ব্যয় করেছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা, যা আগের বছরের ব্যয়ের তুলনায় কম। ২০২০ সালে দলটির ব্যয় হয়েছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। সে হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দলটির ব্যয় কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা।

মোট আয়-ব্যয়ের হিসাব করলে দলটির ব্যয়ের তুলনায় আয় বেশি প্রায় চারগুণ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পরপর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আওয়ামী লীগের আয় বেড়েছে দ্বিগুণ, কমেছে ব্যয়

আপডেট টাইম : ১২:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২