ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

মলমূত্র’ মেখে পালানোর চেষ্টা, তবুও ধরল পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাই চক্রের চিহ্নিত চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা ১১নং সেক্টরের সোনারগাঁও জনপথ থেকে চক্রটিকে গ্রেফতার করা হয়। এ সময় তারা শরীরে মলমূত্র মেখে পালানোর চেষ্টা করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. পারভেজ (৩০), জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও অপু (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় দুই ছিনতাইকারী শরীরে মলমূত্র মেখে পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত অফিসার তাদেরকে ধরে ফেলে। এমনকি ছিনতাইকারীদের একজন নিজেই নিজের শরীরে ব্লেড চালিয়ে পালানোর চেষ্টা করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছোরা ও ব্লেড উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন  জানায়, এরা প্রথমে নির্জন স্থানে সালাম দিয়ে মানুষকে (পথচারী) থামায়। তারপর আমি ঢাকা এসে ব্যাগ হারিয়ে ফেলেছি, বাড়ি যাওয়ার টাকা নেই বলে আর্থিক সহযোগিতা চায়। আশপাশে যখন কেউ থাকে না তখন চক্রের অন্য সদস্যরা এসে টার্গেটকে ঘিরে ছোরার ভয় দেখিয়ে সবকিছু লুট করে নেয়।

তিনি বলেন, অসহায়ের ভান ধরে ছিনতাই চক্রটির সদস্যরা উত্তরার বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করতো। মহিলা ও বয়স্করাই চক্রটির প্রধান টার্গেট বলে জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

মলমূত্র’ মেখে পালানোর চেষ্টা, তবুও ধরল পুলিশ

আপডেট টাইম : ০২:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২