ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে: তথ্যচিত্র বিতর্ক নিয়ে তসলিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি তথ্যচিত্রের পোস্টারকে ঘিরে ভারতে নতুন বিতর্ক শুরু হয়েছে। ‘কালী’ নামের ওই তথ্যচিত্রের পোস্টারে দেখা যায়, দেবী কালীর ভূমিকায় এক নারী। তার হাতে সিগারেট, পেছনে রঙধনু পতাকা। এ কারণেই ক্ষুব্ধ হয়েছে হিন্দু সমাজ। চিত্রটির পরিচালক মণিমেকালাই-এর শিরশ্ছেদের হুমকিও দিচ্ছেন কেউ কেউ।

‘কালী’ তথ্যচিত্রের এই বিতর্কে এবার মন্তব্য করলেন আলোচিত-সমালোচিত লেখক তসলিমা নাসরিন। তার মতে, হিন্দুদের মাঝে এই উগ্রতা এসেছে মুসলমানদের কাছ থেকে।

ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘হিন্দুদের যে জিনিসটা আমার ভালো লাগে, তা হলো তাদের ভগবানকে যে যে রূপেই দেখুক, যে যেভাবেই কল্পনা করুক, এমনকি ভগবানকে যা খুশি তাই বলুক, তাতে তাদের কিছু যায় আসে না। কারণ তাদের গল্পে ভগবানদের নানা রকম কীর্তি কাহিনির কথা লেখা। তারা মানুষের মতোই কখনও ভালো কাজ করে, কখনও মন্দ কাজ করে। আদিকাল থেকে মানুষ এক ভগবানকে মেনেছে, আরেক ভগবানকে মানেনি। অথবা সব ভগবানেরই সমালোচনা করেছে।’

তসলিমা আরও লিখেছেন, ‘এখন অনেকে বলছে এই ভগবানের গায়ে কাপড় নেই কেন, ওই ভগবানের মুখে সিগারেট কেন, সেই ভগবান সম্পর্কে সে কেন অমন কথা বললো, এতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, সুতরাং আঘাতকারীর মুণ্ডু চাই। এটা হিন্দুরা শিখেছে উগ্র মুসলিমদের কাছ থেকে।’

উত্তর প্রদেশের এক ঘটনার কথা উল্লেখ করে তসলিমা লিখেছেন, ‘উত্তর প্রদেশে এক মুসলমান চিকেন বিক্রেতা কাগজের ঠোঙায় চিকেন দেয় তার ক্রেতাদের। এখন অভিযোগ এসেছে, কাগজের ঠোঙায় হিন্দু দেবতার ছবি ছিল। এতে নাকি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্রেতা এখন জেলে। দুঃখ এই, হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে: তথ্যচিত্র বিতর্ক নিয়ে তসলিমা

আপডেট টাইম : ০৬:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২