ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৬২ বার

মো. আলাউদ্দিন ভুইয়াঃ  ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি)-তে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত হয়েছে ফ্রেশার্স রিসেপশন–২০২৫। শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে আইএসটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও আইএসটির পরিচালক (প্রশাসন) ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. এম. আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এম. এস. সোহেল খানসহ বিশিষ্ট শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আইএসটি আধুনিক যুগোপযোগী সিলেবাস ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলছে বলেও তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “আইএসটি একটি শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলবে।” তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আইএসটি শুধু ডিগ্রি প্রদান নয়, বরং দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট তৈরি করাই আমাদের লক্ষ্য।” তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইএসটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌফিক হোসেন এবং সিএসই বিভাগের প্রভাষক তাসমিয়া সুলতান।

Tag :
About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

আপডেট টাইম : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫