ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

রোজ মদ না পেলে অনশনে বসে মোরগ!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রোজ ভোরে ঘুম ভাঙলে আগে তাকে মদ দিতে হবে। তারপর অন্য খাবার। মদ না পেলে অন্য খাবার খাওয়ানো যায় না। যার কথা বলা হচ্ছে সে আসলে মানুষই নয়, একটি মোরগ। অবিশ্বাস্য হলেও এই ঘটনা ভারতের মহারাষ্ট্রের।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মোরগটি মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পিপারি গ্রামের মুরগি খামারের মালিক ভাউ কাটোরের। তিনি কোনোদিন মদ ছুঁয়ে দেখেননি, অথচ তাকেই মোরগকে মদ খাওয়াতে প্রতি মাসে খরচ করতে হয় দুই হাজার টাকা।

কীভাবে মদের প্রতি আসক্ত হল মোরগ? তারও একটি কাহিনি রয়েছে। কাটোরে জানান, হঠাৎ একদিন মোরগটি খাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েন তিনি। তখন গ্রামেরই এক বাসিন্দা কাটোরেকে পরামর্শ দেন মহুয়া খাওয়ালে মোরগের স্বাস্থ্য ভাল থাকবে। ঠিক মতো খাবারও খাবে। কাটোরে খাবারের সঙ্গে কিছুটা মহুয়া মিশিয়ে দেন।

কাটোরে বলেন, ‘সেই পরামর্শ যেন জাদুর মতো কাজ করেছিল! মদ-সমেত খাবার খেয়ে নিয়েছিল মোরগ।’ কিন্তু সেই কৌশল যে পরবর্তী কালে অভ্যাসে পরিণত হবে সেটা কল্পনাও করতে পারেননি তিনি।

কয়েক দিন খাবারের সঙ্গে একটু একটু করে মহুয়া এবং দেশি মদ মিলিয়ে দেওয়ায় দিব্যি খেয়ে নিচ্ছিল মোরগটি। এভাবে ধীরে ধীরে মদে আসক্ত হয়ে পড়ে। তারপর মোরগকে নিয়ম করে মদ দিতে হয়। কাটোরে জানিয়েছেন, যেদিন মদ দেওয়া হবে না, সেদিন দানাপানিও ছুঁয়ে দেখবে না মোরগটি। তারপর থেকেই দেশি মদ খাওয়াতে হচ্ছে মোরগটিকে। দেশি মদ না পেলে বিদেশি মদ দিতে হয় বলে জানিয়েছেন কাটোরে। আর এর জন্য ২ হাজার টাকা প্রতি মাসে খরচ করতে হয়।

মোরগকে নেশা ছাড়াতে এ বার দুশ্চিন্তায় পড়েছেন কাটোরে। পশু চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করেন। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, মোরগকে ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে। যার গন্ধ অনেকটাই মদের মতো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

রোজ মদ না পেলে অনশনে বসে মোরগ!

আপডেট টাইম : ১০:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২