ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

নতুন ৫০ হাজার পুলিশ নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫
  • ৪৮৩ বার

জননিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়ন এবং জঙ্গি দমনে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম প্রতিষ্ঠা। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃজন ও পদ উন্নীতকরণ, প্রযুক্তি সক্ষমতার উন্নয়ন, দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির ব্যাটালিয়নগুলোতে ডাটা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য এ পর্যন্ত মোট ৩১ হাজার ২৪১টি পদ সৃষ্টি করা হয়েছে। আরো ৫০ হাজার পদ সৃষ্টির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া, আরো  ১৫৬টি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছি। ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগার নির্মাণের কাজ এগিয়ে চলেছে। একই সঙ্গে, কারারক্ষীসহ কারা বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য রাজশাহীতে ‘কারা প্রশিক্ষণ একাডেমি’ নির্মাণ এবং ‘কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট’ স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

নতুন ৫০ হাজার পুলিশ নিয়োগ

আপডেট টাইম : ০৫:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫