ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সিইসির বক্তব্য ও কর্মকাণ্ড একেবারে ভাঁড়ের পর্যায়ে চলে গেছে- রুহুল কবির রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬
  • ৩৯৩ বার

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সিইসির বক্তব্য ও কর্মকাণ্ড একেবারে ভাঁড়ের পর্যায়ে চলে গেছে।’

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। পাশাপাশি আসন্ন রমজান মাসে বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার আশঙ্কা করেন তিনি।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন শেষে গতকাল শনিবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেছিলেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির যেসব ঘটনা ঘটেছে, তাতে মনে হয় না নির্বাচন কমিশন পিছিয়ে পড়েছে।

সিইসির বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কাজী রকিবউদ্দিন দেশে উচ্চ কর্মকর্তা ছিলেন, নিশ্চয়ই মেধাবী ছিলেন, আর সেই কারণে সিভিল সার্ভিসে তিনি উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এখন তাঁর বক্তব্য ও কর্মকাণ্ড একেবারেই ভাঁড়ের পর্যায়ে উপনীত হয়েছে। নির্বাচনী ব্যবস্থার বিকৃত স্বাস্থ্য বর্ধনে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে কালিমালিপ্ত কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।’

রিজভী বলেন, ‘গতকাল নির্বাচনের দিনই ৮ জনের মৃত্যু হয়েছে। সিইসি যে বক্তব্য দিয়েছেন তা কোনো সুস্থ বোধসম্পন্ন মানুষের পক্ষে বলা সম্ভব কি না, তা দেশবাসীর কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইউপি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ৭৯ জন মানুষের প্রাণ ঝরে গেছে। অথচ রকিবউদ্দিন সাহেব এটাকে পানিভাত মনে করছেন।’

রিজভী দাবি করেন, রমজানের আগে গতকাল একদিনেই রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে ৭০ টাকা। ছোলার দাম বেড়েছে দ্বিগুণ, পেঁয়াজসহ শাকসবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। ক্ষমতাসীন দলের লোকেরাই এসব কৃষিপণ্য বাজার ‘অশুভ সিন্ডিকেশনের’ সঙ্গে জড়িত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

‘সিইসির বক্তব্য ও কর্মকাণ্ড একেবারে ভাঁড়ের পর্যায়ে চলে গেছে- রুহুল কবির রিজভী

আপডেট টাইম : ১১:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬