ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নারায়ণগঞ্জের রুপগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ৬জনের মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত খাদিজা বেগম হত্যা মামলার রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে আরিফুল ইসলাম (৩০), জামাল হোসেন (২০) ও সুমন (৩১) আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন- আরেক সুমন, লোকমান ও শফিক।

নারায়নগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। এতে আব্দুর রহমান তার স্ত্রী খাদিজাকে হত্যা করতে উল্লেখিত ছয়জনকে ১০ হাজার টাকা ভাড়া করেন। এতে খুনিরা খাদিজাকে একটি নির্জন স্থানে ডেকে নেয়। সেখানে আব্দুর রহমান খুনিদের নিয়ে খাদিজাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ডোবায় গুম করে রাখে।

এর পর ভাড়া করা ১০ হাজার টাকা খুনিদের না দেওয়ায় একই সময় খুনিরা আব্দুর রহমানকেও খুন করে একই স্থানে ডোবায় লাশ গুম করে রাখেন। এঘটনায় খাদিজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নারায়ণগঞ্জের রুপগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ৬জনের মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন আদালত

আপডেট টাইম : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২