ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন পিকে-শাকিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কলম্বিয়ান সুপারস্টার শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে শনিবার তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সদ্য বিচ্ছেদের পথে হাঁটা এই তারকা জুটি জানান, আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান। তাদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।

অবশ্য যতটা সোজাসাপ্টা ভাবে তারা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, বিষয়টা মোটেও ততটা সহজ নয়।  শোনা যাচ্ছে পিকের পরকীয়াই বিচ্ছেদের পর্দা টেনে দিয়েছে এই যুগলের মাঝে।

এমনকি বিচ্ছেদের কারণে শাকিরাকে ‘অ্যাংজাইটি অ্যাটাক’ কারণে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। অ্যাম্বুলেন্সে উঠার সময়ও নাকি জনপ্রিয় এই তারকা কাঁদছিলেন।

পিকে আর শাকিরার গল্পের শুরুটা ২০১০ সালে। সে বছর বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন এই পপ তারকা। বিশ্ব আক্রান্ত হয়েছিল শাকিরা জ্বরে। সেই আঁচ লেগেছিল স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেও। ১০ বছরের বড় শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ান তিনি। এরপর একই ছাদের নিচে কেটে গেছে ১২টি বছর। দুই সন্তানও রয়েছে এই দম্পতির। তবে টান কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে না বসলেও বন্ধনটা শেষমেস টুটেই গেল।

সম্প্রতি শাকিরার একটি গানে তাদের বিচ্ছেদের ইঙ্গিত ছিল। শাকিরা গানের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। একটি নাচের অনুষ্ঠানের বিচারকও তিনি। পিকে বার্সেলোনার হয়ে খেলছেন ২০০৮ সাল থেকে। তিনি রক্ষণভাগের ফুটবলার হলেও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯টি গোল করেছেন। স্পেনের হয়েও ১০২টি ম্যাচ খেলছেন পিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন পিকে-শাকিরা

আপডেট টাইম : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২