ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে গেলেন তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ যানজটের কারণে সমাবেশে যোগ দিতে বিলম্ব এড়াতে গাড়ি-প্রটোকল ছেড়ে মোটরসাইকেল আরোহী হলেন তথ্যমন্ত্রী।

আজ শুক্রবার বিকেলে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিমানবন্দর থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশাল যানজটের মুখে পড়ে তার গাড়ি। শহরের জামালখানে প্রেসক্লাবে চট্টগ্রাম আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মন্ত্রী এসময় বিলম্ব এড়াতে গাড়ি ও পুলিশ প্রটোকল ছেড়ে দেন। কাছাকাছি থাকা বন্দর থানার ওসি তদন্ত মিজানুর রহমানের মোটরসাইকেলের যাত্রী হন তিনি।

প্রায় ১০-১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রামের সন্তান হাছান মাহমুদকে নিয়ে মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিপুল উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান। মন্ত্রী এসময় তাকে বহনকারী ওসি মিজানুর রহমানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালে এক আবেগময় পরিস্থিতি তৈরি হয়। হাছানকে ঘিরে নেতৃবৃন্দের মুহূর্মুহূ স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। এরপর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী হয়েও মোটরসাইকেলের পেছনে বসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেয়ায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত সুধীজন অনেকেই ড. হাছানের আন্তরিকতার উল্লেখ করেন। তারা বলেন, একথা সত্যি যে, মন্ত্রী আজ প্রটোকলসহ নিজের গাড়িতে এলে এ সমাবেশে যোগ দিতে বহু দেরি হয়ে যেতো।

আলোকচিত্র: শুক্রবার চট্টগ্রামে যানজট এড়িয়ে মহিলা লীগের সমাবেশে পৌঁছাতে বন্দর থানার ওসি মিজানুর রহমানের মোটরসাইকেলের আরোহী হন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গন্তব্যে পৌঁছে ওসিকে আলিঙ্গন করে ধন্যবাদ জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে গেলেন তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২