ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বন্যা সতর্কতা, ৫ জুনের মধ্যে ফসল সংগ্রহের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর পক্ষ থেকে বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ৫ জুনের মধ্যে ফসল সংগ্রহ করতে বলেছে সিরাজগঞ্জ পাউবো।

শুক্রবার (৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগাম সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তরের তিন বিভাগ, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণ এবং উজানে ভারতীয় ভূখণ্ডে অতিভারী বর্ষণের কারণে দেশের উত্তরের নদ-নদীতে পানির সমতল বৃদ্ধি পেতে পারে। এতে উত্তরের তিন বিভাগের নিচু এলাকাগুলো বন্যার পানিতে প্লাাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দুর্বল বেড়িবাঁধগুলো ভেঙে গিয়ে নতুন এলাকা প্লাবিত হতে পারে। বন্যা মোকাবিলায় দুর্বল বেড়িবাঁধগুলো মেরামত করে এলাকাগুলোয় বন্যার পূর্ব প্রস্তুুতি হিসেবে ত্রাণ সংস্থাগুলোকে প্রস্তুত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, বন্যা সতর্ককরণ ম্যাসেজটি আমরা পেয়ে তা মাঠ পর্যায়ে জানিয়ে দিয়েছি। সিরাজগঞ্জে বেশিরভাগ জমির ফসল কাটা হয়েছে। বাকি যা আছে তা দ্রুত কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুর রহমান জানান, যমুনা নদীর পানি স্থিতাবস্থায় রয়েছে। শহররক্ষা বাঁধ এলাকায় পানির বিপৎসীমা ধরা হয়  ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার (১৩ দশমিক ৩৫)। যমুনা নদীর পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার দুই দশমিক ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, শনিবার (৪ জুন) থেকে যমুনা নদীর পানি বাড়তে পারে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বন্যার সতর্কবার্তাটি হাতে পেয়েছি। বিষয়টি বিভিন্ন বিভাগকে অবগত করা হয়েছে। বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুুত রয়েছে। তবে, সুবিধা হলো বর্তমানে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। এ কারণে পানি বাড়লেও তা সমস্যা হবে না। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো সর্বক্ষণ নজরদারিতে রাখা হয়েছে।

নদীর তলদেশে সার্ভে করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বন্যা সতর্কতা, ৫ জুনের মধ্যে ফসল সংগ্রহের নির্দেশ

আপডেট টাইম : ০৩:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২