ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

প্রত্যেক বাসা-বাড়ির দরজায় কড়া নাড়বে পুলিশ : ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬
  • ৩৭১ বার

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক নাগরিকের বাসা-বাড়ির দরজায় কড়া নেড়ে জানতে চাইবে পুলিশ, আপনি ভালো আছেন কি না? কোনো সাহায্য করতে পারি কি না?

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার এমন আশাব্যঞ্জক কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে

এসব কথা বলেন তিনি।

‘ইমপ্রুভ ইনস্টিটিউশন রেসপন্সেস টু চিলড্রেন কনফ্লিক্ট কন্টাক্ট উইথ ল’ শীর্ষক ওই অনুষ্ঠানের উদ্বোধনীতে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক আইন কেউ মানতে চান না। একদিনে তা মানতে বাধ্য করতে পারবে না পুলিশ।

তিনি বলেন, উল্টো পথে গাড়ি চালানো বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে। স্টিকার লাগিয়ে ও হাইড্রোলিক হর্ন দিয়ে গাড়ি চালাতেও নিষেধ করা হয়েছে। একসঙ্গে তো আর সব সমস্যার সমাধান করা যাবে না।

ডিএমপি কমিশনার বলেন, শিশুরাও এখন অনেক বড় অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ থেকে ফেরাতে তাদের পরামর্শ দেয়া দরকার। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগরীতে মানুষের কাছে পৌঁছানোর অংশ হিসেবে উঠান বৈঠক করছে পুলিশ। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

প্রত্যেক বাসা-বাড়ির দরজায় কড়া নাড়বে পুলিশ : ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬