ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ঝিনাইদহে বজ্রপাতে মাঠেই পুড়লো কৃষকের ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহে বজ্রপাতে তৈয়বুর রহমান নামের এক কৃষকের ৩০ শতক জমির ধান পুড়ে গেছে। শনিবার (২১ মে) ভোরে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মেঘ দেখে জমিতে কেটে রাখা ধান এক জায়গায় জড়ো করে গুছিয়ে রেখেছিলেন কৃষক তৈয়বুর। শনিবার সকালে ঝড় বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাতে ওই ধানের স্তূপে আগুন লেগে যায়। এতে সব ধান পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক তৈয়বুর রহমান বলেন, সকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। হঠাৎ কেউ একজন আমাকে খবর দেয় আমার ধানে বাজ পড়ে আগুন লেগেছে। আমি ও পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখি বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়।

একই গ্রামের কৃষক হিরন বিশ্বাস বলেন, বৃষ্টি থামার পর আমি মাঠে যাই। এ সময় কৃষক তৈয়বুরের জড়ো করা ধানে আগুন জ্বলতে দেখি। চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়। সবার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ধান পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, বাইরে থাকায় বিষয়টি আমার জানা ছিল না। আমি মাত্র জানলাম। ভুক্তভোগী কৃষকের খোঁজ নিবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

ঝিনাইদহে বজ্রপাতে মাঠেই পুড়লো কৃষকের ধান

আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২