ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ক্রিস্টোফার কলম্বাস ও বিপিনচন্দ্রের প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২০ মে ২০২২, শুক্রবার। ৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ।

ঘটনা
১২৯৩- জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।
১৪৯৮- ভাস্কো দ্য গামা প্রথম ইউরোপীয়, যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।
১৬০৯- শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প।
১৯৭১- বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে পাকিস্থান আর্মি কর্তৃক সর্ববৃহৎ গণহত্যা সংগঠিত হয়।
১৯৮৩- এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
১৯৮৬- বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।

জন্ম
১৭৯৯- উনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার অনরে দ্য বালজাক।
১৯৪৪- সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা কিথ ফ্লেচার।
১৯৪৬- মার্কিন গায়িকা ও অভিনেত্রী শের।
১৯৭৪- ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

মৃত্যু
১৫০৬- নাবিক ও অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস। ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। তরুণ বয়সে তিনি সমুদ্রযাত্রা করেন। ১৪৯১ সালে আটলান্টিক অভিযানে তিনি ব্যবহার করেছিলেন ‘রহস্যময়’ এক মানচিত্র। অভিযানের শুরু থেকে পুরো সময়টায় তাকে আলোর দিশা দিয়েছে এই মানচিত্রটি। কলম্বাস কিউবা আবিষ্কার করেন। কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন। যদিও তার আমেরিকা আবিষ্কার নিয়ে রয়েছে নানা বিতর্ক।

১৮৫৪- বিখ্যাত বাঙালি ব্যবসায়ী,সমাজসেবী ও দানবীর মতিলাল শীল।

১৯৩২- বাগ্মী বাঙালি নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক বিপিনচন্দ্র পাল। ১৮৫৮ সালের ৭ নভেম্বর অবিভক্ত ভারতের সিলেট জেলার হবিগঞ্জের পইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রামচন্দ্র পাল ছিলেন একজন গ্রাম্য জমিদার এবং সিলেট বারের প্রভাবশালী সদস্য। কলকাতায় ছাত্রজীবনে তিনি কেশব চন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামীর মত বেশকয়েকজন প্রখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। এদের আদর্শে প্রভাবিত হয়ে বিপিন ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি অনলবর্ষী বক্তৃতা দিতেন, তার আহ্বানে হাজার হাজার যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
১৯৪৭- বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক প্যারীমোহন সেনগুপ্ত।

দিবস
বিশ্ব মেট্রোলজি দিবস আজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ক্রিস্টোফার কলম্বাস ও বিপিনচন্দ্রের প্রয়াণ

আপডেট টাইম : ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২