ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

৩৪ বছর আগের ঘটনায় এক বছরের জেল সাবেক ভারতীয় ক্রিকেটারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কংগ্রেস নেতা ও সাবেক তারকা ক্রিকেটার নভোজিৎ সিং সিঁধুকে এক বছরের জেল দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

 ১৯৮৮ সালে নভোজিৎ সিং সিঁধু ও তার বন্ধুদের সঙ্গে এক ব্যক্তির মারামারি হয়। সেই ঘটনায় প্রাণ হারান ওই ব্যক্তি।

আর ৩৪ বছর আগের সেই ঘটনায় ১ বছরের জেল হলো সিঁধুর।

ক্রিকেটার থেকে রাজনীতিতে নাম লেখানো সিঁধু কয়েক মাস আগে নির্বাচনে হেরে যান। এখন সাজা হওয়ায় আরেকটি বড় ধাক্কা খেলেন তিনি।

৫৮ বছর বয়সী নভোজিৎকে এখন আদালতে আত্মসমর্পণ করতে হবে এক বছরের কঠোর সাজা ভোগ করতে। যদিও তিনি জানিয়েছেন, তিনি এ সাজার বিরুদ্ধে আপিল করবেন।

এদিকে ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর সিধু ও তার বন্ধু রুপিন্দার সিং সিঁধু পাতিয়ালার গুরনাম সিং নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে বিবাদে জড়ান। ওই বয়স্ক ব্যক্তিকে সিঁধু ও তার বন্ধু টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামান ও তাকে আঘাত করেন। পরবর্তীতে ওই ব্যক্তি মারা যান।

১৯৯৯ সালে পাতিয়ালার একটি আদালত সিঁধু ও তার বন্ধুকে তথ্য প্রমানের অভাবে খালাস দেন।

তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানার  হাইকোর্ট সিঁধুকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল দেয়।

২০১৮ সালে এ রায়ের বিরুদ্ধে সিঁধু সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট জানায় সিঁধুর একটি আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়নি। কিন্তু একজন বয়স্ক ব্যক্তিকে আঘাত করায় তাকে আর্থিক জরিমানা করা হয়।

এরপর সুপ্রিম কোর্টকে তার দেওয়া রায় পর্যালোচনা করতে পিটিশন দায়ের করে ওই মৃত ব্যক্তির পরিবার। তাদের পিটিশনেই নভোজিৎ সিং সিঁধুকে এক বছরের জেল দেওয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

৩৪ বছর আগের ঘটনায় এক বছরের জেল সাবেক ভারতীয় ক্রিকেটারের

আপডেট টাইম : ০৬:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২