ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল সংসদকে প্রশ্নবিদ্ধ করছে : এমপি সেলিম ভূঁইয়া

ওয়ানডে র‌্যাংকিংয়ে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬
  • ৬২৪ বার

বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে আইসিসি কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে দেশে ফিরে বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিংয়ে ৫ নম্বরে উঠে আসছে ঘোষণা দিয়ে বেশ তোলপাড় তৈরী করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তখনই আইসিসির পক্ষ থেকে জানা গিয়েছিল, বিসিবি সভাপতি যে হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতির কথা বলেছেন, সেটা সঠিক নয়। বাংলাদেশ থাকছে সাত নম্বরেই।

বার্ষিক হালানাগাদের পর অবশেষে আইসিসি র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঠিকই বাংলাদেশ আড়ের সাত নম্বরে রয়েছে। তবে, বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে একটি। আগে রেটিং পয়েন্ট ছিল ৯৭। ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮-এ।

ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথম দুটি স্থান অধিকার করে রয়েছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। যদিও দু’দলেরই রেটিং পয়েন্ট কমেছে। তবে অবস্থানের কোন পরিবর্তন হয়নি। ২ রেটিং পয়েন্ট কমেছে অস্ট্রেলিয়ার। তাদের পকেটে এখন রয়েছেন ১২৪ পয়েন্ট। নিউজিল্যান্ডের কমেছে ১টি। তাদের অর্জন ১১৩ পয়েন্ট।

ভারতকে পেছনে ঠেলে একধাপ উপরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। রেটিং পয়েন্ট বাড়েওনি কমেওনি তাদের। তবে ৪র্থ থেকে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। ৪ রেটিং পয়েন্ট কমেছে ভারতের। ১০৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ৪ নম্বরে।

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের সামনে রয়েছে ইংল্যান্ড। ১০৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৬ষ্ঠ। ২টি রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে শ্রীলংকা। তাদের রেটিং পয়েন্ট বাড়েওনি কমেওনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি

ওয়ানডে র‌্যাংকিংয়ে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

আপডেট টাইম : ১২:১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬