ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দূষণের কারণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে সবথেকে বড় সমস্যা হলো দূষণ। এই দূষণের কারণে শুধুমাত্র ২০১৯ সালেই ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাতাস, পানি এবং মাটিতে দূষণের কারণে মানুষের হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং অন্যান্য গুরুতর অসুস্থতা দেখা দেয়।

গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে ২০১৯ সালে বায়ু দূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৬৭ লাখ মানুষের। ওই বছর ক্ষতিকারক রাসায়নিকের প্রভাবে মৃত্যু হয়েছে আরও প্রায় ১৭ লাখ মানুষের।

গবেষণায় আরও বলা হয় , দূষণ মানুষের স্বাস্থ্যে যেভাবে বিরূপ প্রভাব ফেলেছে তা ম্যালেরিয়া, এইচআইভি, যক্ষ্মা, সন্ত্রাস, যুদ্ধ, মাদক, অ্যালকোহল প্রভৃতির থেকে অনেক বেশি। বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে দূষণ জনিত কারণে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ।

গবেষণা অনুযায়ী, দূষণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এমন ১০টি দেশের বেশির ভাগ আফ্রিকার। পরিবেশ দূষণে সর্বাধিক মৃত্যু দেখা দেশগুলো যথাক্রমে আফ্রিকার দেশ চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার, সোলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, উত্তর কোরিয়া, লেসোথো, বুলগেরিয়া, বুরকিনা ফাসো।

দূষণ নিয়ে কাজ করা একটি অলাভজনক সংগঠনের প্রধান ও গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলেছেন, আমরা একটি গরম পাত্রে বসে আছি এবং ধীরে ধীরে জ্বলছি। কিন্তু পরিবেশ দূষণকে জলবায়ু পরিবর্তন, ম্যালেরিয়া ও এইচআইভির মতো অত গুরুত্ব দিচ্ছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দূষণের কারণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু!

আপডেট টাইম : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২