ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছিনতাইকারী’র ১১ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১০ সালের ঘটনা। ওই বছর চট্টগ্রামের নাছিরাবাদ টিএনটি কলোনি থেকে জেদ্দা হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন তিনি।

১২ বছর পর সেই মামলার রায় এলো। যাতে ‘ছিনতাইকারী’ নুরুল আলম তারাকে ১১ বছরের কারাদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানা যায়, জেদ্দা হাওলাদার নিহতের ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন নিহতের ভগ্নীপতি প্রশান্ত সরকার।

মামলা তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মূলত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন জেদ্দা হাওলাদার। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষে ছিনতাইকারী দলের চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছিনতাইকারী’র ১১ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২