ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিভেদ ভুলে ফের এক মঞ্চে এরশাদ-রওশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬
  • ২৮১ বার

দীর্ঘদিন পর এক মঞ্চে পাশাপাশি বসেছেন জাতীয়পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার স্ত্রীর ও সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। রোববার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস পালন উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক সমাবেশে তাদের একই মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে।

এতে জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরও উপস্থিত আছেন। চলতি বছরের ১৭ জানুয়ারি এরশাদ রংপুরে এক সংবাদ সম্মেলনে ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) কো-চেয়ারম্যান ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে পরদিনই অর্থাৎ ১৮ জানুয়ারি রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করে তার পন্থি হিসেবে পরিচিত জাপার একাংশ।

এ নিয়ে এরশাদ-রওশন দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। তারা এতদিন একে অপরের সব কর্মসূচি বর্জন করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছিলেন। কো-চেয়ারম্যান না করা হলে কাউন্সিল করতে না দেয়াসহ পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন রওশনপন্থিরা।

উদ্বুদ্ধ পরিস্থিতির তিন মাসের মাথায় স্ত্রী রওশন এরশাকে সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করার পর দ্বন্দ্বের পরিসমাপ্তি টানেন হুসেইন মুহম্মদ এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিভেদ ভুলে ফের এক মঞ্চে এরশাদ-রওশন

আপডেট টাইম : ১১:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬