ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিশ্বরেকর্ড গড়ে ‘মধুর প্রতিশোধ’ নিলেন ওয়ার্নার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘দ্য ইউনিসভার্স বস’- কে পেছনে ফেলে দিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইলের হাফসেঞ্চুরি করার রেকর্ডকে ছাড়িয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের এ ওপেনার।

বৃহস্পতিবার আইপিএলে নিজের পুরনো দল হায়দরাবাদকে প্রথমবার সামনে পেয়েই জ্বলে উঠলেন ওয়ার্নার।

খেললেন অপরাজিত ৯২ রানের ইনিংস।  দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।
আর এরই সঙ্গে এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি।  নিলেন প্রতিশোধও।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড এখন ওয়ার্নারের।
হায়দরাবাদের বিপক্ষে ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন এ অসি তারকা। সেই সঙ্গে গেইলকে টপকে গেলেন তিনি।

টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে বেশি ৮৮টি হাফসেঞ্চুরি ছিল গেইলের। তাকে ডিঙিয়ে সংখ্যাটা ৮৯তম করলেন ওয়ার্নার।

এ দুজনের পর তালিকায় রয়েছেন বিরাট কোহলি (৭৭), অ্যারোন ফিঞ্চ (৭০) ও রোহিত শর্মা (৬৯)।

ম্যাচে শেষ পর্যন্ত ৫৮ বলে ৯২ রান করেন ওয়ার্নার।  বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা মারেন ৩টি।  ৩ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিল ২০৭ রান।  জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ১৮৬ রানে থেমে যায় এবং হেরে যায় ২১ রানের ব্যবধানে।

ছয় বছর আগে হায়দরাবাদকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন ওয়ার্নার। এর পর বেশ কয়েক বছর দলের হয়ে ভালো রান করেন; কিন্তু গত মৌসুমে খারাপ খেলার কারণে প্রথমে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়।

রীতিমতো অপমান করা হয় তাকে।  দল থেকেই বাদ দেওয়া হয়।

যে কারণে এবার নিলামে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন এ অসি ব্যাটার।

অনেকের মতে, হায়দরাবাদকে হারিয়ে সেই অপমানের যেন প্রতিশোধই নিলেন ওয়ার্নার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিশ্বরেকর্ড গড়ে ‘মধুর প্রতিশোধ’ নিলেন ওয়ার্নার

আপডেট টাইম : ১২:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২