ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শ্রীলংকা সিরিজ উইকেট নিয়ে দুই ভাগ বাংলাদেশ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ টেস্ট অধিনায়ক সমস্যায় পড়েন টস জিতলে! ফিল্ডিং নেন কিংবা ব্যাটিং, সফল না হলেই শুরু হয়ে যায় সমালোচনা। আরেকটি নতুন সমস্যা তৈরি হয়েছে।

হোম সিরিজে কেমন উইকেট হবে, এ নিয়ে চলে গবেষণা। শ্রীলংকার বিপক্ষে কেমন উইকেটে খেলা হবে, এ নিয়ে টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র খেলোয়াড়দের মধ্যে ভিন্নমত রয়েছে।

দেশের মাটিতে খেলায় এতদিন বাংলাদেশের মূল শক্তি ছিল স্পিন। তবে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে স্পিনে ধরাশায়ী হওয়াটাকে অনেকে দুর্ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে এবার দুই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়েছে স্পিনে। মাঝারি মানের প্রোটিয়া স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং যারপরনাই হতাশ করেছে সবাইকে। অধিনায়ক মুমিনুল হক তখন বলেছিলেন, ‘ভালোমানের স্পিনারদের বিপক্ষে কখনই আমরা ভালো ছিলাম না।’

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শ্রীলংকার বিপক্ষে কেমন উইকেটে খেলা হবে, এ নিয়ে সিনিয়র ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে মতের অমিল রয়েছে। সূত্র জানিয়েছে, দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার শ্রীলংকা সিরিজে স্পিন সহায়ক উইকেট চান। কিন্তু কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের কয়েকজনের চাওয়া স্পোর্টিং উইকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরি করেন প্রধান কিউরেটর শ্রীলংকার গামিনি ডি সিলভা। উইকেট নিয়ে কখনই সাংবাদিকদের সামনে মুখ খোলেন না তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দায়িত্বে আছেন জাহিদ রেজা। উইকেট নিয়ে বোমা মেরে তার মুখ থেকেও কথা বের করা কঠিন। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে স্পিনে ব্যর্থ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘এতদিন জানতাম আমরা পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বল। এখন দেখছি উলটো। নতুন করে ভাবতে হবে।’ নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক কাল যুগান্তরকে বলেন, ‘উইকেট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাকিব দলে ফিরেছে। দেশের মাটিতে খেলা। দলের অনেকে স্পিন উইকেট চায়। আবার সদ্যপ্রাপ্ত অভিজ্ঞতা থেকে স্পোর্টিং উইকেটের কথাও বলছে কেউ কেউ। শেষেরটার সম্ভাবনাই বেশি। শ্রীলংকার বিপক্ষে সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শ্রীলংকা সিরিজ উইকেট নিয়ে দুই ভাগ বাংলাদেশ দল

আপডেট টাইম : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২