ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে : অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সমাজের অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে, দেশের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের উন্নয়নের মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন চোখে পড়ে। তাই সবাইকে দেশ ও সমাজের উন্নয়নের জন্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই আমরা স্বাধীনতার সুফল দ্রুত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। বাংলাদেশ বিশ্বের বুকে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করবে।

বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলায় বিলাশপুর, নয়াবাড়ী, কুসুমহাটি, রাইপাড়া মাহমুদপুর ইউনিয়নের কয়েক হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে মোবাইল ফোনে সমাজের বিত্তবানদের প্রতি তিনি এ আহবান জানান।

প্রতিবারের মতো এবারো অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, চাল, চিনি ও সেমাই বিতরণ করেন।

এ সময় তিনি ঈদ উপহার সামগ্রী নিতে আসা মানুষের উদ্দেশে বলেন, ঈদ আসলে আপনাদের কথা মনে পড়ে। তাই আপনাদের জন্য ঈদ শুভেচ্ছা হিসেবে এ উপহার পাঠালাম। আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন। এ সময় তিনি উপস্থিত সবাইকে ঈদ শুভেচ্ছা  জানান ও সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে দোহার উপজেলা জাতীয় পার্টি নেতা ডা. আলাউদ্দিন আল আজাদসহ ছাত্রসমাজ, যুবসংহতি, মহিলা পার্টি, কৃষক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে : অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

আপডেট টাইম : ০৭:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২