ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৩০ মে এসএসসি’র ফল প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
  • ৫৫৪ বার
আগেই জানিয়েছিলেন এই মাসের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ৩০ মে শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল গণভবনে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে। সেই সঙ্গে দুপুর ১টায় সারাদেশে প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।
শিক্ষামন্ত্রী বলেন, ৩০ মে শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরা হবে। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপরই ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। হরতালে সবগুলো (১৬ দিন) এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এ পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলে তা শেষ হয় ৩ এপ্রিল।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৩০ মে এসএসসি’র ফল প্রকাশ

আপডেট টাইম : ০৪:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫