ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইসির প্রথম সংলাপ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) গণমাধ্যমের অংশ হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রথম বারের মতো সংলাপ অনুষ্ঠিত হবে আজ সোমবার (১৮এপ্রিল) বেলা ১১টায় ইসির সম্মেলন কক্ষে।

এতে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান,এই ধাপে ৩৮ জনের মতো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান এসএম আসাদুজ্জামান। যে ৩৮ জন সাংবাদিকদের সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে:

বাংলাভিশন টেলিভিশন-এর হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক; চ্যানেল আইয়ের শাইখ সিরাজ; এটিএন বাংলার জ. ই মামুন; এটিএন নিউজের মুন্নী সাহা; মাইটিভির নাজমুল হক সৈকত; নাগরিক টিভির দ্বীপ আজাদ; বৈশাখী টিভির অশোক চৌধুরী; মাছরাঙা টেলিভিশনের রেজানুল হক রাজা; এশিয়ান টেলিভিশনের মানস ঘোষ; এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম; বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ; ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু; ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান; বিডিনিউজ২৪.কম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী; ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ ঘোষ সৈকত; বাংলানিউজ২৪.কম সম্পাদক জুয়েল মাজহার; জাগোনিউজ২৪.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক কে, এম, জিয়াউল হক প্রমুখ।

প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে গত ৬ এপ্রিল সংলাপে বসেছিল ইসি। গণমাধ্যমের প্রতিনিধিরা সেদিন ইসিকে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন। এছাড়া নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং বিভাগ ভিত্তিক একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশও করেন। এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে ৩০ জনের মধ্যে মাত্র ১৩ জন অংশ নিয়েছিলেন। গেল ফেব্রুয়ারিতে নতুন ইসি গঠনের পর ধারাবাহিক সংলাপ চলছে। দুই দফায় শিক্ষাবিদ ও পেশাজীবীদের সঙ্গে বসলেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

এর আগের নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি। দায়িত্ব গ্রহণের পর সর্বশেষ ২০১৭ সালের ৩১ জুলাই থেকে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করে ওই নির্বাচন কমিশন। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের বসার মধ্য দিয়ে তখন সংলাপ শুরু হয়। সবমহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইসির প্রথম সংলাপ আজ

আপডেট টাইম : ১১:০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২