ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর পরামর্শ সম্পাদক, প্রকাশকদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬
  • ৪৪৭ বার

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর পরামর্শ দিয়েছেন দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহীরা।

তারা বলছেন, শৃঙ্খলা ফেরানোর কাজটি শুরু করতে হবে বাংলাদেশ ব্যাংক থেকেই। তারা বাংলাদেশ ব্যাংককে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে বলেন।

রোববার সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নানের সঙ্গে অনুষ্ঠিত প্রাক–বাজেট আলোচনায় এমন পরামর্শ দিয়ে তারা বলেন, ব্যাংক খাতের অবস্থা খুবই খারাপ। করদাতাদের টাকায় ব্যাংকগুলোতে পুঁজি দিতে হচ্ছে। ব্যাংক খাতের উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন তারা।

সম্পাদকরা বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির কত শতাংশ দুর্নীতিতে চলে যায়, তা বের করতে কোনো কার্যকর পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দেখা যায় না। দুর্নীতি দমন কমিশন (দুদক) চুনোপুঁটিদের ধরছে। রুই–কাতলারা বাদ পড়ে যাচ্ছে।

দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি, বিজ্ঞাপনের নামে বিদেশে টাকা চলে যাওয়া প্রতিরোধ, নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানো, করের আওতা বাড়ানো ও ভ্যাট বাস্তবায়নে জোর দেওয়ার পরামর্শ দেন তারা।

প্রাক–বাজেট আলোচনায় দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, আমাদের সময় সম্পাদক গোলাম সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। এতে অর্থ মন্ত্রণালয়ের চার বিভাগের সচিবও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর পরামর্শ সম্পাদক, প্রকাশকদের

আপডেট টাইম : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬