ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

র‌্যাঙ্কিংয়ে সাতেই থাকছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬
  • ৫২৮ বার

দুবাইয়ে আইসিসির সভা থেকে ফিরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠছে বাংলাদেশ। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবি প্রধানের এমন সুখবরে আনন্দে মেতে উঠেছিল টাইগারপ্রেমীরা। হাথুরুসিংহের শিষ্যদের এমন উন্নতির খবর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টারগুলো ফলাও করে প্রচার করেছিল। কিন্তু বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ, আইসিসি জানিয়েছে, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাঁচে নয়, সাতেই থাকছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হলে, আইসিসির প্রধান মিডিয়া কর্মকর্তা সামিউল হাসান একটি মেইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বিবেচনায় নেওয়া হয় সবশেষ তিন মৌসুমের পারফরম্যান্স। আগামী হালনাগাদের সময় তাই বিবেচনায় নেওয়া হবে ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স। এই ক্ষেত্রে প্রথম দুই মৌসুমের ফলাফলের পয়েন্টের ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হবে আর ২০১৫-১৬ মৌসুমের নেওয়া হবে শতভাগ। সেই হিসাবে হালনাগাদের পর আগামী ০২ মে যে র‌্যাংকিং প্রকাশ করা হবে, সেখানে বাংলাদেশ এখনকার মতোই সাত নম্বরেই থাকবে। কারণ, ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের পারফরম্যান্স পরের দুই মৌসুমের মতো ভালো ছিল না।

দুবাইয়ে আইসিসি সভায় বিসিবি প্রধানকে পঞ্চম স্থান বলে যেটি জানানো হয়েছে, সেটি বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান। আগেই জানানো হয়েছে, স্বাগতিক ইংল্যান্ডসহ আগামী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আরো সাতটি দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

র‌্যাঙ্কিংয়ে সাতেই থাকছে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬