ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মিরপুরের শেওড়াপাড়া ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৩৪) নামে এক দন্ত চিকিৎসক খুন হয়েছেন।

রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।

ঢাকার মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে ওই চিকিৎসকের চেম্বার রয়েছে। তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। এ সময় দুর্বৃত্তরা বুলবুলকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না সেটা এখনো জানা যায়নি। বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সময় ওই চিকিৎসক রিকশায় ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তবে রিকশাচালককে এখনও পাওয়া যায়নি। ছিনতাইকারী কতজন ছিলেন এটাও জানা যায়নি।

তিনি জানান, ঘটনার পরপরই ওনাকে নিয়ে যাওয়া হয় আল হেলাল হাসপাতালে। পরে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মিরপুরের শেওড়াপাড়া ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

আপডেট টাইম : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২