ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

কোলেস্টেরল নিয়ন্ত্রণের মহৌষধ বেগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। এই সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে নানা রোগ। নিজেকে এবং পরিবারকে এই সময়ে সুস্থ রাখতে ভরসা রাখতে পারেন মৌসুমি সবজিতে। কিন্তু বাজারে গেলেই এত রকম রঙিন সবজির ভিড়ে এই মৌসুমে শরীর বান্ধব কোনগুলো তা বেছে নেয়া বেশ কঠিন।

তবে হাতের কাছে বেগুন থাকতে নতুন করে ভাবনার কোনো অবকাশই থাকে না। বেগুন পোড়া হোক বা বেগুন ভাজা, বেগুন দিয়ে মাছের ঝোল যাই হোক, ঋতু বদলের এই সময় বেগুন শরীরের যত্ন নেয় নানা রোগে। চলুন তবে জেনে নেয়া যাক কোন কোন উপকারিতা এই সময় পাতে থাকা চাই বেগুন-

ওজন কমাতে

বেগুনে আছে উচ্চমাত্রার ফাইবার এবং অনেক কম ক্যালোরি। যারা ওজন কমাতে চাইছেন তারা চাইলেই প্রতিদিনের খাত্যতালিকায় রাখতে পারেন বেগুন।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে

যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য বেগুন হতে পারে অত্যন্ত উপকারী একটি সবজি। বেগুন শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে শরীর সুস্থ রাখে।

বিপাক ক্রিয়া উন্নত করে

অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন ‘ই’ ও ‘কে’ সমৃদ্ধ বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে বেগুন। আর শরীরের সার্বিক সুস্থতার অন্যতম ভিত্তি হলো সঠিক বিপাক প্রক্রিয়া।

হজমে সাহায্য করে

অনেকের ধারণা বেগুন খেলে সহজে হজম করা দুষ্কর। পুষ্টিবিদরা বলছেন, এই ধারণা একেবারে ভ্রান্ত। কারণ বেগুনে আছে ডায়েটারি ফাইবার, যা দ্রুত হজম করাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে।

স্মৃতিশক্তি ভালো রাখতে

বেগুনে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্ট মস্তিষ্কের কোষে রক্ত চলাচল সচল রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বেগুনে উপস্থিত বিভিন্ন উপকারী যৌগ মস্তিষ্কের টিউমারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

অন্তঃসত্ত্বা নারীদের জন্য

অন্তঃসত্ত্বা নারীর শরীর সুস্থ রাখতে বেগুন সহায়ক হতে পারে। নতুন মা যারা বাচ্চাকে স্তন্যপান করান, তাদের জন্যও বেগুন খুব উপকারী। এছাড়াও ঋতুস্রাব পূর্ব উপসর্গগুলো রোধ করতেও বেগুন অত্যন্ত কার্যকরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

কোলেস্টেরল নিয়ন্ত্রণের মহৌষধ বেগুন

আপডেট টাইম : ০৩:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২