ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছেলেকে মুক্তি দিয়ে আমাকে জেলে নিন : মাহমুদুর রহমানের মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬
  • ৪৫৬ বার

ছেলেকে মুক্তি দিয়ে নিজেকে জেলে নেয়ার দাবি করেছেন মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, আপনার ব্যক্তিগত জিঘাংসা যদি আমার ছেলেকে দীর্ঘদিন জেলে আটক রেখেও পরিতৃপ্ত না হয়ে থাকে, তাহলে আমাকে জেলে নিয়ে আমার নিরপরাধ সন্তানকে মুক্তি দিন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘আমার দেশ’ পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মাহমুদা বেগম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যত বিশ্বের সর্বাপেক্ষা ক্ষমতাশালী সরকারপ্রধান। তার নির্দেশ ও ইশারা–ইঙ্গিতে রাষ্ট্রের সব স্তম্ভ পরিচালিত হচ্ছে। তিনি চাইলেই আমাকে কারাগারে নিয়ে

মাহমুদুর রহমানকে মুক্তি দিতে পারেন।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়–সংশ্লিষ্ট কোনো ষড়যন্ত্রের সঙ্গে মাহমুদুর রহমান জড়িত নেই। তার সত্যনিষ্ঠ লেখালেখির কারণে একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। ‘মিথ্যা মামলা’ দায়ের প্রসঙ্গে একটি বিচার বিভাগীয় তদন্ত করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মাহমুদুর রহমানের ওজন ১০ কেজি কমে গেছে দাবি করে মা মাহমুদা বেগম প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, দয়া করে আমার ছেলেকে বেআইনি আটকাবস্থা থেকে মুক্তির নির্দেশ প্রদান করে এক অসহায় বৃদ্ধা মায়ের হাহাকার দূর করুন।

তিনি বলেন, মাহমুদুর রহমানকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের একজন বিবেকবান মানুষও কি বিশ্বাস করবেন যে, শফিক রেহমান ও মাহমুদুর রহমান মিলে যুক্তরাষ্ট্রপ্রবাসী সজীব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনা করবেন? দুজনই কি একেবারেই নির্বোধ?

মাহমুদা বেগম বলেন, জয়সহ প্রধানমন্ত্রীর পরিবারের সব সদস্যই এসএসএফ নিরাপত্তা পেয়ে থাকেন। সেই ভিভিআইপি নিরাপত্তার মধ্যে অপহরণের কল্পকাহিনঅ কি আদৌ বিশ্বাসযোগ্য, প্রশ্ন রাখেন তিনি?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি ফরহাদ মজহার, আমাদের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ছেলেকে মুক্তি দিয়ে আমাকে জেলে নিন : মাহমুদুর রহমানের মা

আপডেট টাইম : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬