ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

শেয়ারবাজার পতন ঠেকাতে দুই উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা দরপতন ঠেকাতে দুই পদক্ষেপ নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরমধ্যে রয়েছে সার্কিট ব্রেকারের (একদিনে শেয়ার দাম বৃদ্ধি বা কমার সর্বোচ্চ সীমা) সীমা কমিয়ে আনা এবং বাজার স্থিতিশীলতায় গঠিত নতুন তহবিল থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ। এর ফলে মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়েছে। তবে এর আগে ৪ কার্যদিবসে সূচক ৩শ পয়েন্ট কমেছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল। এ অবস্থা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উদ্যোগ নিতে হবে।

জানা গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ৪ কার্যদিবসে ডিএসইর সূচক কমেছে ৩শ পয়েন্ট। এ সময়ে ডিএসইর বাজারমূলধন কমেছিল ২২ হাজার কোটি টাকা। এ অবস্থায় শেয়ারবাজারে টানা পতন ঠেকাতে সার্কিট ব্রেকারের সীমা কমিয়ে আনা হয়েছে। নতুন সার্কিট ব্রেকার সীমা ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ একদিনে ২ শতাংশের বেশি শেয়ারের দাম কমবে না। আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। তবে শেয়ার দর বৃদ্ধির সীমা অপরিবর্তিত থাকবে।

বিএসইসি মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় তিনি বলেন, নতুন নিয়মে শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ। আর কমতে পারবে ২ শতাংশ।

কমিশনার বলেন, স্ট্যাবলাইজড ফান্ড (স্থিতিকরণ তহবিল) থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের জন্য সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিবি ইতোমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে।

শেখ শামসুদ্দিন আহমেদ জানান, প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের ২০০ কোটি টাকা করে শেয়ারবাজারে বিনিয়োগের কথা রয়েছে। বর্তমানে তা বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে যেসব ব্যাংক এখনো তহবিল গঠন করেনি, তাদেরকে ফান্ড গঠনে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

শেয়ারবাজার পতন ঠেকাতে দুই উদ্যোগ

আপডেট টাইম : ০৭:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২