ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৩ স্ত্রীর জ্বালায় আমগাছের ডালে গলায় ফাঁস লাগালেন জহির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
  • ৪০৩ বার

৩ স্ত্রীর জ্বালা আর ৪ সন্তানের অভাবের সংসারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বাগমারার জহির উদ্দিন (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী। রোববার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

জহির উদ্দিন রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী মৃত বাজারু মোল্লার ছেলে। তিন স্ত্রী আর চার সন্তান নিয়ে অশান্তিতে পড়েছিলেন। শেষে আত্মহত্যার

পথ বেছে নেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানান, জহির উদ্দিনের ৩ স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। ব্র্যাক গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণের টাকা নিয়ে ভবানীগঞ্জ বাজারের হাইস্কুল মার্কেটের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করছিলেন তিনি। অভাবের কারণে তার ৩ স্ত্রী ও ছেলেমেয়ের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

প্রতিদিনের মতো ১৬ এপ্রিল শনিবার বাজার থেকে বাড়ি ফিরে রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সকালে প্রতিবেশীরা তার ঝুলন্ত লাশ দেখে বাসায় খবর দেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় বাগমারা থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৩ স্ত্রীর জ্বালায় আমগাছের ডালে গলায় ফাঁস লাগালেন জহির

আপডেট টাইম : ১০:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬