ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

বৈশাখে একসঙ্গে আফজাল হোসেন সামিনা ও ফাহমিদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬
  • ৬০৮ বার

দীর্ঘদির পর আবারও উপস্থাপনায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনকে। বাংলা নববর্ষ উপলক্ষে বিটিভির জন্য নির্মিত সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘বাকবাকুম পায়রা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘বিটিভি কর্তৃপক্ষ এবং আমি চেষ্টা করেছি নতুন বাংলা বছরে দর্শককে একটি ভালো গানের অনুষ্ঠান উপহার দিতে। আশা করি ভালো লাগবে দর্শকের।’ অনুষ্ঠানে একটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে সহযোগিতা করেছে জলের গান। সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী ‘লীলাবালী লীলাবালী ভরা যৈবতী সইগো কী দিয়ে সাজাইমু তরে’ গানটি গেয়েছেন। সামিনা চৌধুরী বলেন, ‘অনুষ্ঠানটিতে একটু নতুনত্ব আছে। আমরা দুই বোন চেষ্টা করেছি শ্রোতা দর্শককে নতুন কিছু উপহার দিতে। আশা করি ভালোলাগবে সবার।’ ফাহমিদা নবী বলেন, ‘আফজাল ভাইয়ের উপস্থাপনায় একই অনুষ্ঠানে গান গাইতে পেরে সত্যিই ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানটিতে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন।’ বিটিভি সূত্রে জানা যায় পহেলা বৈশাখের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে। এদিকে আফজাল হোসেন জানান আসছে ঈদ উপলক্ষে তিনি আরিফ খানের নির্দেশনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন শিগগিরই। সামিনা ও ফাহমিদা বৈশাখ উপলক্ষে নিজেদের গান ও অন্যান্য অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বৈশাখে একসঙ্গে আফজাল হোসেন সামিনা ও ফাহমিদা

আপডেট টাইম : ১০:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬