ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

তিস্তার দুঃখে এরশাদের চোখে অশ্রু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
  • ৪৭৫ বার

তিস্তার দুঃখে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের চোখে অশ্রু ঝরে। আর তা কবিতায় ভাষায় সংসদকে জানিয়েছেন নিজেই।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি অনুমোদন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয়দের ধন্যবাদ জানাতে সংসদে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন এরশাদ। কার্য দিবসের শুরুতে চিফ হুইপ আ স ম ফিরোজ এ সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন।

লোকসভায় স্থল সীমান্ত চুক্তি পাস হওয়াকে বিরল ঘটনা উল্রেখ করে এইচ এম এরশাদ বলেন, অন্যদের স্বার্থ রক্ষায় নিজ দেশের সংবিধান সংশোধন এটা বিরল ঘটনা। ভারতের লোকসভা ও রাজ্যসভা সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মুজিব-ইন্দিরা চুক্তিকে এতদিন যারা গোলামি চুক্তি বলেছেন, এ চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের মুখে ছাই পড়েছে।

এ সময় নিজের লেখা একটি কবিতার দুটি চরণ আবৃত্তি করে তিনি বলেন, ‘‌তিস্তার বুকে গরুর গাড়ি, দুঃখে আমার অশ্রু ঝরে।’

তবে তিস্তার বুকে আর গরুর গাড়ি চলবে না। তিস্তা আবার ছলছল, কলকল করে বয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এরশাদ বলেন, ‘এরমধ্যে দিয়ে শেখ হাসিনার ব্যক্তিজীবন নয়, অসংখ্য মানুষের জীবন সফল করেছে। শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। এই চুক্তি বাস্তবায়নে আমি নিজেও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ৪১ বছর ধরে চুক্তি বাস্তবায়ন হয়নি। এবার তা হয়েছে। এর মাধ্যমে দুদেশের সর্ম্পকে নতুন অধ্যায়ের সূচনা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

তিস্তার দুঃখে এরশাদের চোখে অশ্রু

আপডেট টাইম : ০৬:১৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫