ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই মুসকানকে লাখ টাকা পুরস্কার দিবেন ভালুকার উপজেলা চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে প্রতিনিয়ত হিজাবধারী নারীরা হয়রানির শিকার হচ্ছে। এর সর্বশেষ শিকার হয়েছে এক তরুণী। হিজাব পরা মুসলিম নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে গেরুয়া রুমালধারী ছেলেদের একটি দলের হয়রানির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এ ভিডিও অনেককে চরমপন্থীদের কর্মের নিন্দা করতে প্ররোচিত করেছে।

ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে ঢুকতে গিয়ে একদল গেরুয়া ওড়না পরা তরুণের বাধার মুখে পড়ে ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়িয়েছেন একা এক ছাত্রী।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগর মাধ্যমে ভাইরাল হলে হাজার হাজার মানুষ ওই ছাত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
 
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ লেখেন, “আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব? দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।”

আবুল কালাম আজাদবলেন, ওই মেয়েটিকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কিন্তু জানি না কীভাবে পাঠাব। আপনারা গণমাধ্যমকর্মী জানলে আমাকে জানান টাকা কীভাবে পাঠাব?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেই মুসকানকে লাখ টাকা পুরস্কার দিবেন ভালুকার উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২